গত ২৪ ঘন্টার মধ্যে ১৬ হাজার ৪৬৯ স্যাম্পল টেস্ট এর পর ২১১১ টি করোনাভাইরাস এর রোগী শনাক্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত বাংলাদেশে মোট করোনারোগী শনাক্ত হয়েছে ৪৩৮৭৯৫ জন।
আর ২১ জন Covid-19 এর রোগীর মৃত্যু হওয়ায়, এ নিয়ে মোট বাংলাদেশে মোট মৃত্যুর পরিমাণ ৬২৭৫ জন, আজ স্বাস্থ্য সেবা অধিদ্প্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
গত ২৪ ঘন্টার মধ্যে সকাল আটটা পর্যন্ত মোট শনাক্তকরনের হার ১২.৮২ শতাংশ ছিলো। যেখানে আজ বুধবার পর্যন্ত সেই হার দাড়িয়েছে ১৬.৯৫ শতাংশে।
ডিজিএইচ জানিয়েছে ১৮৯৩ জন এই সংক্রামন ভাইরাস থেকে সেরে ওঠাতে মোট সেরে ওঠা রোগীর সংখ্যা ৩৫৪৭৮৮ এ দাড়িয়েছে।
আজ অবদ্ধি সেরে ওঠা মানুষের সামগ্রিক হার ৮০.৮৬ শতাংশে দাড়িয়েছে এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ রয়েছে।
যারা গত ২৪ ঘন্টায় মারা গেছে তাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। মোট মৃত্যুর মধ্যে ৪৮২৭ জন পুরুষের মৃত্যু ৭৬.৯২% এবং ১৪৪৮ জন নারী ২৩.০৮%।
গত ২৪ ঘন্টায় ১৫,৫৯৮ স্যাম্পল সংগ্রহ করা হয়েছিলো। বুধবার পর্যন্ত মোট টেস্টের পরিমাণ দাড়িয়েছে ২৫,৮৯,৪২১.
বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের রোগী ধরা পড়ে ৮ই মার্চ এবং মারা যায় ১৮ ই মার্চ।
